ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
একটি পেঁপে বিক্রি হলো এক লাখ ৬৯ হাজার টাকায়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 22 May, 2020, 5:24 PM

একটি পেঁপে বিক্রি হলো এক লাখ ৬৯ হাজার টাকায়

একটি পেঁপে বিক্রি হলো এক লাখ ৬৯ হাজার টাকায়

হবিগঞ্জের মাধবপুরে একটি পেঁপে আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে। পেঁপেটি এক লাখ ৬৯ হাজার টাকায় বিক্রি হয়।

বৃহস্পতিবার রাতে উপজেলার শাহজাহানপুর ইউপির বনগাঁও জামে মসজিদের গাছের পেঁপেটি মুসল্লিদের উপস্থিতিতে নিলাম হয়।

জানা যায়, বনগাঁওয়ের আব্দুস সাত্তার প্রথমে তিন হাজার টাকায় পেঁপেটি কিনে মসজিদে দান করেন। পরে আশরাফ মিয়া ১০ হাজার টাকায় পেঁপেটি কিনে আবারো মসজিদে দান করেন। এরপর ইউপি সদস্য আমির আট হাজার টাকায়, শহীদ মিয়া ৭০ হাজার টাকায় পেঁপেটি কিনে আবারো মসজিদে দান করেন। পর্যায়ক্রমে সবাই পেঁপেটি নিলামে কিনে আবারো মসজিদে দান করতে থাকেন। এক পর্যায়ে পেঁপেটির মূল্য এক লাখ ৬২ হাজার টাকা দাঁড়ায়।

পরদিন ইফতারের সময় আবারো সাত হাজার টাকায় পেঁপেটি বিক্রি হয়। শেষ পর্যন্ত পেঁপেটির বিক্রয় মূল্য এক লাখ ৬৯ হাজার টাকায় দাঁড়ায়।

বনগাঁও গ্রামের আশরাফ মিয়া জানান, পেঁপে বিক্রির পুরো টাকাই বনগাঁও জামে মসজিদের উন্নয়নের কাজে ব্যবহৃত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status