ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বকেয়া ৩৬০০ টাকার জন্য ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 June, 2020, 10:14 PM

বকেয়া ৩৬০০ টাকার জন্য ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যা!

বকেয়া ৩৬০০ টাকার জন্য ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যা!

বকেয়া ভাড়ার জন্য এক বৃদ্ধ ভাড়াটিয়াকে (সাবেক) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  আজ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাড়ি মালিক জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক শাহ ফয়েজ উল্লাহর পিতা মো. শাহজাহান।

জানা যায়, শাহজাহানের জামতলাস্থ বাড়িতে ভাড়া থাকতেন সিরাজুল ইসলাম। সম্প্রতি নিহত সিরাজুল ইসলাম ঐ বাড়ি ছেড়ে এলকার অন্য বাড়িতে ভাড়ায় উঠেন। সিরাজুলের কাছে ৩৬০০ টাকা বিদ্যুৎ বিল দাবি করেন আগের বাড়িওয়ালা শাহজাহান। এনিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজুল ইসলামকে পেয়ে বকেয়ার জন্য চাপ দেন শাহজাহান। তর্ক সৃষ্টি হলে শাহজাহান ও তার বাড়ির দারোয়ান মিলে সিরাজুল ইসলামকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন।

নিহতের জামাতা জসীম উদ্দিন জানিয়েছেন, বৃদ্ধ সিরাজুল ইসলামের মাথায় ও বুকের পাঁজরে মারাত্মক আঘাত লাগে। উপস্থিত এলাকার লোকজন উদ্ধার করে তাকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আনা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল হক জানান, বৃহস্পতিবার বকেয়া ভাড়ার জন্যই সিরাজুল ইসলামকে পেটানো হয়েছিল। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীর বয়ান পাওয়া গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত শাহজাহান পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status