ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বোয়ালমারীতে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 11:12 PM

বোয়ালমারীতে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

বোয়ালমারীতে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর উত্তরপাড়া মাঠে এক বাকপ্রতিবন্ধী শিশুকে (৮) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার বিকেলে নির্যাতিত ওই শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ওই গ্রামের ফারুক শেখের বখাটে ছেলে অনিক শেখের (১৯) নামে।

থানা সূত্রে জানা যায়, ওইদিন সকালে শিশুর বাবা মাঠে পাট খেতে কাজ করতে যায়। সকাল সাড়ে আটটার দিকে ওই শিশু তার বাবার নিকট যাচ্ছিল। অনিক শেখ শিশুটিকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাশের পাট খেতে নিয়ে ধর্ষণ করে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে ধরার জন্য অভিযান চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status