ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
করোনায় মারা গেলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ভাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 11:57 PM

করোনায় মারা গেলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ভাই

করোনায় মারা গেলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ভাই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছোটভাই ব্যবসায়ী এম ফয়জুর রহমান (৮৫) মারা গেছেন। আজ রোববার ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত এম সাইফুর রহমানের ছেলে সাবেক সংসদ সদস্য নাসের রহমান। তিনি বলেন, ‘চাচা আজ ভোর ৬টা ১০ মিনিটে অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন। গত শনিবার উনার করোনা শনাক্ত হয়। হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরশু। পরে চাচাকে বনানীতে চাচির কবরের পাশে দাফন করা হয়েছে।’

ফয়জুর রহমান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তিনি এশিয়ান সার্ভেয়ার্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ও আইআইএফসি ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ছিলেন।

এ ছাড়া তিনি পূবালী ব্যাংকের সাবেক পরিচালক ছিলেন। প্রয়াত ফয়জুর রহমান দুই ছেলে দুই  মেয়ে রেখে গেছেন।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ড. একে আব্দুল মুবিন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদসহ নেতৃবৃন্দ শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status