ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সরকারি চাল মজুদ সন্দেহে আড়ৎ সিলগালা, ব্যবসায়ী পলাতক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 July, 2020, 1:07 PM

সরকারি চাল মজুদ সন্দেহে আড়ৎ সিলগালা, ব্যবসায়ী পলাতক

সরকারি চাল মজুদ সন্দেহে আড়ৎ সিলগালা, ব্যবসায়ী পলাতক

লক্ষ্মীপুরে সরকারি চাল মজুদ রাখার সন্দেহে কাঁচামালের একটি আড়ৎ সিলগালা করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত ১২টার দিকে জেলা শহরের ধানহাটা এলাকায় নিজাম স্টোরের আড়তটি সিলগালা করে সদর উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে আড়তের স্বত্ত্বাধিকারী নিজাম পালিয়ে গেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইমুল কবির টিটু ও লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি আবদুল আজিজসহ অনেকে।

জানা গেছে, শুক্রবার বিকেল থেকে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে সরকারি চাল ও গম উদ্ধারের অভিযানে নামে পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, নিজামের পেঁয়াজ-আলুর আড়তে সরকারি চাল মজুদ আছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। এর প্রেক্ষিতে ওই আড়তে অভিযান চালানো হয়। কিন্তু এর আগেই আড়ৎ বন্ধ করে নিজাম পালিয়ে গেছে। এজন্য আড়টিতে তল্লাশি করা সম্ভব হয়নি। তবে সরকারি চাল মজুদ রয়েছে সন্দেহে আড়তটি সিলগালা করা হয়েছে।

ইউএনও শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, মালিক পালিয়ে যাওয়ায় আড়ৎ তল্লাশি করা যায়নি। তবে সন্দেহজনক আড়তটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে জেলার কমলনগর উপজেলার হাজিরহাটে তিন ব্যবসায়ীর গুদাম থেকে কাবিখা বরাদ্দের সরকারি ৯৫ টন চাল ও ৩৩ টন গম জব্দ করা হয়েছে। এর মধ্যে আলতাফ রাইস এজেন্সি নামে দুইটি গুদাম থেকে ৯৫ টন চাল ও ২০ টন গম জব্দ করা হয়। এ ঘটনায় দুইটি গুদাম সিলগালা করেছে প্রশাসন। এ সময় একজনকে আটক করা হয়। এ নিয়ে স্থানীয় প্রশাসনে তোলপাড় চলছে। খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরাও চরম টেনশনে রয়েছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status