ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চাচাতো ভাইদের বল্লমের আঘাতে প্রাণ গেল তরুণীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 July, 2020, 2:10 PM

চাচাতো ভাইদের বল্লমের আঘাতে প্রাণ গেল তরুণীর

চাচাতো ভাইদের বল্লমের আঘাতে প্রাণ গেল তরুণীর

দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে শনিবার সকালে চাচাতো ভাইদের বল্লমের আঘাতে প্রাণ গেল ইতি আক্তার নামে এক তরুণীর।

ময়মনসিংহের উপজেলার রাজগাতী ইউপির বনাটি বাজুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ইতি আক্তার বনাটি বাজুপাড়া গ্রামের শাহেদ ভূঁইয়ার মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মাসুদ মিয়া জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত সমস্যা ছিল। আগামী শুক্রবার স্থানীয়ভাবে সালিশির মাধ্যমে ফয়সালা হওয়ার কথা ছিল।      

সকালে শাহেদ ভূইয়া ও তার ছেলে শহিদ মিয়া জমিতে বীজ তলা তৈরি করতে গেলে লাল মিয়ার ছেলে দুলাল ও রিপন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। মারামারি ফেরাতে গিয়ে বল্লমের আঘাতে ইতি আক্তার গুরুতর আহত হলে পরিবারের লোকজন হাসপাতালে নেয়ার সময় সে মারা যায়।

নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনজনকে আটক করা হলেও তাদের পরিচয় প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেন ওসি তদন্ত আবুল হাসেম।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status