|
রাণীনগরে নদী থেকে নারীর লাশ উদ্ধার
কাজী আনিছুর রহমান
|
|
রাণীনগরে নদী থেকে নারীর লাশ উদ্ধার রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক লাইলির পরিবারের বরাদ দিয়ে জানান, গত ২০ সেপ্টেম্বর লাইলি বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয় । এর পর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজা -খুজি করে তার কোন সন্ধ্যান করতে পারেনি। পরে বুধবার সকালে খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় পরিবারের লোকজন খবর পেয়ে এসে লাশ সোনাক্ত করে। তিনি জানান, লাইলি দীর্ঘ দিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। সম্পাদনা:খালেদ সুজন
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
তেঁতুলিয়ায় গুণগতমানের সবুজ চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূরুঙ্গামারীতে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস চারা
ইনফিনিক্স স্মার্টফোনে বারবার বিস্ফোরণ, ঝুঁকিতে গ্রাহকের জীবন
