ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল চা বিক্রেতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 October, 2020, 11:21 PM

স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল চা বিক্রেতার

স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল চা বিক্রেতার

রংপুরের মিঠাপুকুরে পরকীয়ার জেরে গুলশান মিয়া (৩৫) নামে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় ব্র্যাক অফিস সংলগ্ন এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিনা বেগম নামে এক নারীকে পুলিশ আটক করেছে।

নিহত গুলশান লতিবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আবদুল হকের ছেলে।

স্বজনদের অভিযোগ, স্ত্রীর পরকীয়ার জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে জায়গীরহাট বাসস্ট্যান্ড থেকে চা দোকান বন্ধ করে দুর্গাপুরে ভাড়া বাসায় ফিরছিলেন গুলসান। পথিমধ্যে ব্র্যাক অফিসের কাছাকাছি পৌঁছলে হেলমেটধারী দুই ব্যক্তি তাকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় গুলশান মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় বাতাসন দুর্গাপুরের হারুন মিয়ার সঙ্গে নিহত গুলশান মিয়ার স্ত্রী সেলিনা বেগমের (২৮)পরকীয়া চলছে। এ নিয়ে হারুনের সঙ্গে গুলাশানের বিবাদ চলছিল। এতে বাধা দেয়ায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক ক্ষুব্ধ ছিল। তারাই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারে জোরালো অভিযান চলছে বলেও জানান তিনি।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status