|
এমপির গাড়ি থেকে বেরিয়ে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিবেদক
|
|
এমপির গাড়ি থেকে বেরিয়ে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ভিডিও ভাইরাল পুলিশ সূত্র মতে, ওই গাড়িটি সাংসদ হাজী সেলিমের। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। তাঁর ছেলে ও নিরাপত্তারক্ষী ছিলেন। পুলিশ সাংসদের গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল ধানমন্ডি থানায় নিয়ে এসেছে। গতকাল রাতে পুলিশ আরো জানায়, দুই পক্ষই থানায়, আলাপ-আলোচনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। ভিডিওতে দেখা যায়, আহত নৌবাহিনীর কর্মকর্তা নিজেকে লেফটেন্যান্ট ওয়াসিম বলে পরিচয় দিচ্ছেন। তিনি বলেন, বই কিনে স্ত্রীসহ মোটরবাইকে ফিরছিলেন। ওই গাড়িটি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তিনি তখনই মোটরসাইকেল থামান এবং নিজের পরিচয় দেন। গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তাঁকে মারধর শুরু করেন। মারধরের কারণে তাঁর (ওয়াসিম) দাঁত ভেঙে গেছে। তাঁর স্ত্রীর গায়েও হাত দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।গতকাল রাত ১২ টা পর্যন্ত এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি বলে জানা যাচ্ছে। তবে গাড়ি ও মোটরসাইকেল থানায় আছে। সম্পাদনায় : খালেদ সুজন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
