ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নোয়াখালীতে শিশুকে টানা এক বছর বলাৎকার দুই কিশোরের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 26 October, 2020, 10:40 AM
সর্বশেষ আপডেট: Monday, 26 October, 2020, 10:42 AM

নোয়াখালীতে শিশুকে টানা এক বছর বলাৎকার দুই কিশোরের

নোয়াখালীতে শিশুকে টানা এক বছর বলাৎকার দুই কিশোরের

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে ৮ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলো- ওই ইউপির ১ নম্বর ওয়ার্ডের হাফেজ মহিউদ্দিন (রহ.) তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র সিফাত ও হাসান।

শিশুটির বাবা জানান, ছেলেকে এক বছর আগে ওই মাদরাসায় ভর্তি করান তিনি। আবাসিক ছাত্র হিসেবে সেখানে পড়াশোনা করতো। গত শুক্রবার ছেলের সঙ্গে দেখা করতে গেলে সে বাবাকে বলে- আমাকে বাড়ি নিয়ে যাও, কথা আছে। বাড়িতে এসে শিশুটি জানায়, সিফাত ও হাসান দীর্ঘদিন ধরে তাকে বলাৎকার করছে। মাদরাসার বড় হুজুরকে বিষয়টি জানালে তিনি এ ঘটনা আর কাউকে না জানাতে হুমকি দেন। এমনকি বলাৎকারে সে অসুস্থ হলেও মাদরাসা কর্তৃপক্ষ কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা করেনি।

রোববার সন্ধ্যায় মৌখিক অভিযোগের ভিত্তিতে দুই কিশোরকে আটক করে পুলিশ।

বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর বাবা মামলা করেছেন । দুই কিশোরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

সম্পাদনায় : খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status