ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এসএসসি পাস করেই তিনি চিকিৎসক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 November, 2020, 12:27 PM

এসএসসি পাস করেই তিনি চিকিৎসক

এসএসসি পাস করেই তিনি চিকিৎসক

পল্লী চিকিৎসার ওপর একটি কোর্স করে নামের আগে ডাক্তার লিখে দীর্ঘদিন ধরে জটিল রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন সুকুমার বৈদ্য নামে এক ভুয়া চিকিৎসক।

এসএসসিসহ মেডিকেল কলেজ পাসের কোনো সনদ নেই তার। এমনকি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনও নেই।

বুধবার ভুয়া ওই চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে মানিকগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তিনি উপজেলার ধল্লা বাজারে ‘বৈদ্য মেডিকেল হল’ নামে একটি ফার্মেসির মালিক।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও স্থানীয় সূত্র জানায়, সিঙ্গাইরের ধল্লা বাজারে ‘বৈদ্য মেডিকেল হল’ নামের একটি ওষুধের দোকান খুলে সুকুমার বৈদ্য দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। এ জন্য রোগীদের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা করে নিতেন। চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্র দেয়ায় সম্প্রতি প্রতারণার শিকার কয়েকজন রোগী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে মৌখিকভাবে বিষয়টি জানান।

এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে ডিসি এস এম ফেরদৌসের নির্দেশে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ধল্লা বাজারে ওই ওষুধের দোকানে অভিযান চালান। এ সময় ওই যুবককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, রোগীর চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেয়ার ক্ষেত্রে অবশ্যই এমবিবিএস ডিগ্রিধারী ও বিএমডিসির নিবন্ধনযুক্ত হতে হবে। সুকুমারের এসবের কিছুই নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারা অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণা করবেন না মর্মে তিনি মুচলেকাও দিয়েছেন।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status