ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
লালমনিরহাটের ঘটনায় তিন মামলায় ৪০ জন গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 November, 2020, 3:41 PM

লালমনিরহাটের ঘটনায় তিন মামলায় ৪০ জন গ্রেফতার

লালমনিরহাটের ঘটনায় তিন মামলায় ৪০ জন গ্রেফতার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ফরিদুল ইসলাম (৩৫) নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ৪০ জনকে গ্রেফতার করা হলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাড়ে ১০টায় দিকে লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (২৫) নভেম্বর) রাতে ফরিদুল ইসলামকে উপজেলার বুড়িমারী বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।

গ্রেফতার ফরিদুল ইসলাম বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়া গ্রামের আইনুল হকের ছেলে।

এ ঘটনায় দায়ের করা পৃথক তিনটি মামলায় এখন পর্যন্ত প্রধান আসামিসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সর্বশেষ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আবু কালাম (৪০) ও জি এম মানিক (৪৫) নামে দুই আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ফেরদৌসী বেগম।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status