ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মাধবপুরে বেতন বৈসম্য নিরশনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
আনিসুর রহমান
প্রকাশ: Thursday, 26 November, 2020, 9:08 PM

মাধবপুরে বেতন বৈসম্য নিরশনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

মাধবপুরে বেতন বৈসম্য নিরশনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নিয়োগ বিধি  সংশোধন সহ  বেতন বৈসম্য নিরশনের দাবি মাধবপুর কর্মরত  স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা আজ বৃহস্পতিবা  থেকে অনিদিষ্ট কালের জন্য  কর্ম বিরতি  পালন শুরু করেছে।তাঁদের দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।‌

স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতির কারণে আগামী ৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন আউটরিচ রুটিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে।

তাঁদের দাবি হলো, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ।

টিকাদান কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সহকারীরা বর্তমানে ১০টি মারাত্মক সংক্রমিত রোগের (শিশুদের যক্ষ্মা, পোলিও, ধনুষ্টংকার, হুপিংকাশি, ডিফথেরিয়া, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফুয়েঞ্জা, নিউমোনিয়া ও হামে-রুবেলা) টিকা দেন। বাংলাদেশ হেলথ এসিট্যান্ট এসোসিয়েশনে  উদ্যেগে  এ  কর্মবিরতির প্রথম দিনে  বক্তব্য রাখেন   মাধবপুরের সভাপতি হুমায়ূন কবির,সাধারন সম্পাদক টিপু সুলতান খান চৌধুরী,সাংগঠনিক  সম্পাদক মাহমুদুল হাসান মামুন,  প্রচার সম্পাদকআসিব আহম্মেদ প্রমূখ।দাবি বাস্তবায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে নেতারা জানান।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status