ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ ওসি আবদুল জলিল
মোস্তাফিজুর রহমান টিপু
প্রকাশ: Thursday, 26 November, 2020, 9:41 PM

লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ ওসি আবদুল জলিল

লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ ওসি আবদুল জলিল

লক্ষ্মীপুরে জেলার ওসি'দের মধ্যে  মধ্যে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেয়েছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল। অক্টোবর মাসে মাদক, অস্ত্র উদ্ধার ,ওয়ারেন্ট তামিলসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়েছে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ক্রেষ্ট ও সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সেবা।

এছাড়াও গুরুত্বপূর্ণ অবদান রাখায় রায়পুর থানা পুলিশের উপপরিদর্শক মোঃ জাহাঙ্গীর, সহকারী উপপরিদর্শক আহসান মোর্শেদ, মোঃ মনির, জাকির হোসেন জাহাঙ্গীর আলমকে পুরস্কার প্রদান করা করা হয়।

এ সময় লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ‍রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রাণী প্রামাণিক, রিজার্ভ ইন্সপেক্টর পুলিশ লাইন্স মোঃ নুরুল ইসলাম, আরও- ওয়ান সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status