ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সীতাকুন্ডে চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
মুহাম্মদ ইউসুফ খাঁন
প্রকাশ: Thursday, 26 November, 2020, 11:12 PM

সীতাকুন্ডে চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

সীতাকুন্ডে চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার সীতাকুন্ড পৌর সদরের চারটি প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। বিএসটিআইয়ের মান, সনদ বিহীন অবৈধ ফার্মেন্টেড মিল্ক দধি বিক্রয়, সংরক্ষণ ও বিতরণের অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন ২০১৮ অনুযায়ী ৫(পাঁচটি) বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত চট্টগ্রামে সর্বমোট সাতটি মামলা দায়ের করে। এর মধ্যে চারটি মামলা দায়ের করা হয় সীতাকুন্ড সদরে।

২৫ নভেম্বর ২০২০ইং দুপুরে সীতাকুণ্ড পৌর সদরের চারটি প্রতিষ্ঠানে অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউট। অভিযান পরিচালনা করে বিএসটিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নুর মোহাম্মদ মোস্তফা। উক্ত অভিযানে সীতাকুণ্ড পৌরসদরের কণিকা সুইটস, সৌদিয়া হোটেল এন্ড বিরানী হাউস, অমলেন্দু সেন সুইটস, বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়।

ভেজাল ও মানহীন পণ্য বাজারজাতকরণের বিরুদ্ধে বিএসটিআইয়ের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় এবং সকলের সহযোগিতা কামনা করছি মর্মে বিএসটিআইএর পরিচালক ইঞ্জিঃ সেলিম রেজা এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status