ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
চার জেলায় পাঁচ ধর্ষণ, গ্রেফতার ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 27 November, 2020, 4:30 PM

চার জেলায় পাঁচ ধর্ষণ, গ্রেফতার ৫

চার জেলায় পাঁচ ধর্ষণ, গ্রেফতার ৫

রংপুরের গঙ্গাচড়ায় মধ্যরাতে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করেছে আল-আমিন নামে এক বখাটে। রাতভর ধর্ষণে ওই কিশোরী অচেতন হয়ে পড়লে পালিয়ে যায় ধর্ষক। ১৮ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে।

এছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়া, বাগেরহাট ও গাইবান্ধায় দুই স্কুলছাত্রী, এক কলেজছাত্রী ও এক নারীকে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ডেইলি বাংলাদেশের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য-

রংপুর
রংপুর নগরীর গঙ্গাচড়ায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে এক বখাটে। রাতভর ধর্ষণে ওই কিশোরী অচেতন হয়ে পড়লে তাকে ফেলেই পালিয়ে যায় ধর্ষক।

অভিযুক্ত আল-আমিন একই এলাকার রুহুল কুদ্দুসের ছেলে ও এক সন্তানের বাবা। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, কয়েক মাস ধরেই কোচিংয়ে যাওয়া-আসার সময় ওই কিশোরীকে উত্ত্যক্ত করছিল আল-আমিন। সপ্তাহখানেক আগে সে ওই কিশোরীকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় আল-আমিন। ১৮ নভেম্বর মধ্যরাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে আল-আমিন ও তার কয়েকজন সঙ্গী তাকে তুলে নিয়ে যায়। এরপর নিজের ঘরে তাকে রাতভর ধর্ষণ করে আল-আমিন। এক পর্যায়ে ধর্ষণের শিকার কিশোরী অচেতন হয়ে পড়লে ধর্ষক পালিয়ে যায়। পরদিন সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে আল-আমিনের ঘর থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পরিবার।

ওসি আরো জানান, এ ঘটনায় আল-আমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গাইবান্ধা
গাইবান্ধা সদরের লক্ষ্মীপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ২০১৯ সালের ১৩ মার্চ চেয়ারম্যানের কাছে কাজের জন্য প্রত্যয়নপত্র আনতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই নারী।

ভুক্তভোগী নারী জানান, প্রত্যয়নপত্র আনতে গেলে চেয়ারম্যান তাকে কৌশলে নিজ অফিসকক্ষে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। পরে ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে আরো কয়েকবার ধর্ষণ করেন। চলতি বছরের ১১ নভেম্বর তার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে ফের ধর্ষণের চেষ্টা চালান বাদল চেয়ারম্যান। ওই সময় স্থানীয়রা টের পেলে কোনোরকমে পালিয়ে যান তিনি। পরে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার নারী।

গাইবান্ধা থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান জানান, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার নারীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষা শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পঞ্চগড়
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই উপজেলার নিজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- একই উপজেলার কাউরগছ গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ওমর ফারুক ইমন, দারাজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন, বামনপাড়ার এনামুল হকের ছেলে সোহাগ।

জানা যায়, মঙ্গলবার ওই দুই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে মালিগছ এলাকায় নিয়ে যায় আনোয়ার ও ইমন। রাতে ওই এলাকার বটতলায় কয়েকজন মিলে তাদের ধর্ষণ করে। পরে তাদের রেখে পালিয়ে যায়। গভীর রাতে ধর্ষণের শিকার ছাত্রীরা এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। পরদিন বাড়ি ফিরে বাবা-মাকে পুরো ঘটনা জানায়। পরে পুলিশের কাছে অভিযোগ করে ভুক্তভোগীদের পরিবার।

পঞ্চগড়ের এডিশনাল এসপি সুদর্শন কুমার রায় জানান, দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে।

বাগেরহাট
বাগেরহাটে ঘনিষ্ঠ বন্ধুর বোনকে ধর্ষণের অভিযোগে হাফিজুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ নভেম্বর সদর উপজেলার কোন্ডলা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতার হাফিজুল ইসলাম ওই গ্রামের জিন্নাত আলী শেখের ছেলে।

বাগেরহাট মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, ধর্ষণের শিকার কলেজছাত্রীর ভাই হাফিজের ঘনিষ্ঠ বন্ধু। সেই সূত্রে তাদের বাড়িতে যাতায়াত ছিল হাফিজের। ১৫ নভেম্বর বাড়িতে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। একই সঙ্গে কৌশলে নগ্ন ছবি তুলে রাখে। পরে সেই ছবি দেখিয়ে আরো কয়েকবার ওই ছাত্রীকে ধর্ষণ করে।

ওসি আরো জানান, ২২ নভেম্বর রাতে ধর্ষণের শিকার ছাত্রীর বাড়িতে গিয়ে টাকা দাবি করে হাফিজ। টাকা না দিলে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। ওই রাতে আবারো তাকে ধর্ষণ করে হাফিজ। এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী। পরে হাফিজকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ প্রমাণের জন্য হাফিজের ডিএনএ নমুনা নিয়ে ঢাকায় পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status