ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রাজনীতিতে যোগ দিচ্ছেন জিৎ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 5:33 PM

রাজনীতিতে যোগ দিচ্ছেন জিৎ!

রাজনীতিতে যোগ দিচ্ছেন জিৎ!

টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। তার পুরো নাম জিতেন্দ্র মাদনানী। ২০০১ সালে তেলেগু সিনেমায় অভিনয় করে বড়পর্দায় পা রাখেন। ঠিক পরের বছর ‘সাথী’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তারপর একে একে অভিনয় করেছেন প্রায় শতাধিক সিনেমায়।

৪২ বছর বয়সী এ অভিনেতার জন্মদিন আজ। ১৯৭৮ সালের আজকের এ দিনে (৩০ নভেম্বর) পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন তিনি। এবারের জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে লাইভ চ্যাট করেছেন জিৎ। ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, তার নতুন সিনেমা ‘বাজি’ নিয়ে আগামীর পরিকল্পনা।

জিৎ কি রাজনীতিতে যোগ দিচ্ছেন? লাইভে এক ভক্তের করা প্রশ্নে অভিনেতা বলেন, ‘কী জানি, ভবিষ্যতে কী হবে! ভাগ্যে বিশ্বাস করি। ভাগ্যে যা আছে তাই হবে। তবে আমি রাজনীতি সম্পর্কে কিছু জানি না।’ জন্মদিন উপলক্ষে লাইভে ভক্তদের ভালোবাসায় ভেসে যান এ অভিনেতা। মানুষের ভালোবাসায় জিৎ আপ্লুত- এমনটাও জানিয়ছেন লাইভে।

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে জিৎ অভিনীত ‘বাজি’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন মিমি চক্রবর্তী। সাংসদ হওয়ার পর এটিই মিমি প্রথম বাণিজ্যিক সিনেমা। টলিপাড়ায় নতুন আলোচনা সিনেমাটি নিয়ে। জিৎ কি সত্যি বাজি ধরছেন মিমিকে নিয়ে- এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে তাদের ভক্তদের মনে।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status