ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
প্রেমিকের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 December, 2020, 7:40 PM

প্রেমিকের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা

প্রেমিকের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা

ভোলার চরফ্যাশনে প্রেমিকের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৬ ডিসেম্বর) রাতে চরফ্যাশনের জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (৭ ডিসেম্বর) নিহত কিশোরীর চাচা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মো.তারেক নামে এক যুবককে আসামি করে থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

নিহত কিশোরী ওই গ্রামের নুরুল আমিনের মেয়ে ও স্থানীয় মাদ্রাসায় ৯ শ্রেণীর ছাত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার ভাটামারা গ্রামের মৃত. শাহ আলমের ছেলে মো. তারেকের সঙ্গে কিশোরী সাদিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন বিকেলে ওই কিশোরীর সঙ্গে যুবক তারেক তার বাড়ির পাশে দেখা করে। রাতে মোবাইল ফোনে তাদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে রাতের কোনো এক সময় প্রেমিকের সঙ্গে অভিমান করে কিশোরীর বসতঘরের পাশের গাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে কিশোরীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছে। আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status