ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দর্শনা কেরু চিনিকলে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল
শামসুজ্জোহা পলাশ
প্রকাশ: Monday, 7 December, 2020, 7:47 PM

দর্শনা কেরু চিনিকলে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দর্শনা কেরু চিনিকলে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দেশের রাষ্টায়াত্ব ৬টি চিনিকলের আখ মাড়াই প্রক্রিয়া বন্ধের প্রতিবাদে সোমবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু চিনিকলের শ্রমিক ও কর্মচারীরা দু’ঘন্টা কর্মবিরতির পর শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ডিস্টিলারি গেটের সামনে এসে উত্তেজিত শ্রমিকরা বেশ কয়েকটি টায়ারে আগুন ধরিয়ে চিনিকলের এম ডি ও চিনি করপোরেশন চেয়ারম্যানকে উদ্দেশ্য করে শ্রমিক কর্মচারীরা অশ্লীল ভাষায় শ্লোগান দিতে থাকে। পরে বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও কেন্দ্রীয় আখচাষী ফেডারেশনের যৌথ উদ্যোগে এদিন সকাল সাড়ে দশটায় ডিস্টিলারি গেটের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

দর্শনা কেরুজ শ্রমিক সংগঠনের সভাপতি মো: তৈয়ব আলির সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও কেরুজ শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদক মাসুদুর রহমান বলেন, দেশের ১৫টি চিনিকল এক সাথে চালু করতে হবে, অন্য চিনিকলের আখ ও শ্রমিক কর্মচারীদের চালু থাকা চিনিকলে স্থানান্তর করা যাবে না।

এসময় তিনি হুসিয়ারী উচ্চারণ করে আরও বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দাবি দাওয়া না মানলে, চালু থাকা ৯টি চিনিকলের শ্রমিক কর্মচারীরা কাজে যোগদান করবে না, স্ব স্ব মিলের আখচাষীরা মিলে আখ সরবরাহ করবে না। সমাবেশে শ্রমিক সংগঠনের ও আখচাষী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status