ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মেলামেশায় নারাজি, প্রেমিকাকে ধর্ষণের চিত্র ফেসবুকে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 December, 2020, 8:25 PM

মেলামেশায় নারাজি, প্রেমিকাকে ধর্ষণের চিত্র ফেসবুকে

মেলামেশায় নারাজি, প্রেমিকাকে ধর্ষণের চিত্র ফেসবুকে

গাজীপুরের শ্রীপুরে মেলামেশায় রাজি না হওয়ায় প্রেমিকাকে ধর্ষণের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান।

শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে তৌহিদুল হাসান রাকিবের (২৫) সঙ্গে এক তরুণীর চার বছর যাবত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের সুযোগে তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায়। পরে অভিযুক্ত রাকিবকে বিয়ের দাবি জানালে টালবাহানা শুরু করে।

গত ১৮ আগস্ট এমসি বাজার এলাকার একটি বাসায় অভিযুক্ত তৌহিদুল হাসান রাকিব গোপনে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিওচিত্র ধারণ করে। শনিবার আবারও শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে ভিকটিম তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত রাকিব তাদের শারীরিক সম্পর্কের ভিডিওচিত্র তার ব্যক্তিগত আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

এদিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটী এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা প্রকাশ করা হলে ১৫ জন লোক নিয়ে গৃহবধূকে গণধর্ষণের হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার ভাংনাহাটী গ্রামের রফিকের ছেলে সেলিম (৩০), মৃত কলিম উদ্দিন ড্রাইভারের স্ত্রী কাজল রেখা (৪৫) ও তার ছেলে পরান মিয়াকে (২৬) অভিযুক্ত করে গৃহবধূ শ্রীপুর থানায় একটি মামলা করেছেন।

শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, অভিযুক্তদের সঙ্গে প্রায় আড়াই যুগ আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযুক্তরা ভিকটিমের পরিবারকে বিভিন্ন সময় খুন-জখমসহ নানা ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করে আসছে। শনিবার বিকালে প্রতিবেশী ফারুকের ঘরে বসে অভিযুক্ত সেলিম ভিকটিমকে কথা বলার জন্য খবর পাঠায়। ভিকটিম প্রতিবেশীর ঘরে গেলে অভিযুক্ত সেলিম তাকে গলা চেপে ছোরা দিয়ে খুনের হুমকি দিয়ে ধর্ষণ করে। এ ঘটনা প্রকাশ করলে পরবর্তীতে কমপক্ষে ১৫ জন লোক নিয়ে গণধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে চলে যায়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, উভয় ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। থানার দুজন পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ সচেষ্ট রয়েছে।

সম্পদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status