ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিজয়ের মাসে অপো’র ১২ হাজার টাকা পর্যন্ত ছাড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 December, 2020, 9:05 PM

বিজয়ের মাসে অপো’র ১২ হাজার টাকা পর্যন্ত ছাড়

বিজয়ের মাসে অপো’র ১২ হাজার টাকা পর্যন্ত ছাড়

বিজয়ের মাসকে সামনে রেখে অপো নিয়ে এসেছে ‘অপো ফ্যান ফেস্টিভ্যাল ২০২০,’ যাতে থাকছে বেশ কিছু ডিসকাউন্ট অফার। বাংলাদেশের অপোর ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে এই আয়োজনে আকর্ষণীয় অফারে এফ১৭ সিরিজের ফোনগুলোতে থাকছে নিশ্চিত ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফারসহ ১২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

প্রতিটি এফ১৭ সিরিজের ফোন কেনার সময় ১,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যক এবং পুরনো ফোনের এক্সচেঞ্জের ক্ষেত্রে ২,০০০ টাকা পর্যন্ত ছাড়। একই সাথে কাস্টমাররা মাত্র ৩৯৯ টাকায় ৬,০০০ টাকা মূল্যের ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। এই ছাড় এবং অফারগুলো যেকোন অপো  স্টোর কিংবা অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে উপভোগ করা যাবে। এছাড়াও নতুন ফোন কেনার সাথে কাস্টমাররা ১৭ ডিসেম্বর, ২০২০-এ অনুষ্ঠিতব্য ‘ও ফ্যানস নাইট’ইভেন্টে অংশগ্রহণের সুযোগ জিতে নিতে পারেন।

এর সাথে, অপোর নতুন কাস্টমাররা বাংলালিংকের তরফ থেকে ১ বছর মেয়াদী ১২-জিবি ডেটা বান্ডল প্যাক, এবং রবির পক্ষ থেকে ৬ মাস মেয়াদী ১০-জিবি ডেটা প্যাক উপভোগ করতে পারবেন। এই অফারের সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত। তবে ‘ও ফ্যানস নাইট’ অনুষ্ঠানের টিকেটের অফার চলবে ৭ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত।

‘ও ফ্যানস নাইটে’ এলিটা করিম, জন কবির, ব্ল্যাক জ্যাং, নুসরাত ফারিয়া, জোহান এবং ডিজে রাহাত সহ অসংখ্য জনপ্রিয় সব শিল্পীরা উপস্থিত থাকবেন। শিল্পীরা ‘ও ফ্যানস নাইটের’ থিম সং দিয়ে ফ্যানদের মাতাবেন। ‘অপো ফ্যান ফেস্টিভ্যাল’ এবং ‘ও ফ্যানস নাইট’ সম্পর্কে বিস্তারিত জানতে ফ্যানদের নজর রাখতে হবে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজে (https://www.facebook.com/oppobangladesh)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status