ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চাচির সঙ্গে ভাতিজার অনৈতিক সম্পর্ক, চাচা খুন!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 December, 2020, 9:54 PM

চাচির সঙ্গে ভাতিজার অনৈতিক সম্পর্ক, চাচা খুন!

চাচির সঙ্গে ভাতিজার অনৈতিক সম্পর্ক, চাচা খুন!

সাতক্ষীরার দহাকুলা উপজেলায় দিনমজুর আব্দুল আজিজ মোল্লা হত্যার ঘটনা উদঘাটন করেছে পুলিশ। তার স্ত্রী রোকেয়া খাতুন ও ভাতিজা নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ খুনের রহস্য প্রকাশ পায়।

পুলিশ জানায়, ভাতিজা নজরুলের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে স্বামীকে হত্যা করেন রোকেয়া। দা দিয়ে কুপিয়ে দিনমজুর আজিজকে হত্যা করেন তারা দুজন। জিজ্ঞাবাদে হত্যাকাণ্ডর বিষয়টি স্বীকার করেছেন তারা।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ জানান, দিনমজুর আব্দুল আজিজ মোল্লা হত্যাকাণ্ডের পর স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে নিহতের স্ত্রী রোকেয়া খাতুন ও ভাতিজা নজরুল ইসলামের আচরণ সন্দেহজনক হলে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা স্বীকার করে, অনৈতিক সম্পর্কের জেরে তারা গত শনিবার রাতে আব্দুল আজিজকে বাড়ির পেছনে বাঁশ বাগানে নিয়ে ধারাল দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। একই সঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা জব্দ করা হয়। দুজনকে গ্রেপ্তার দেখিয়ে ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্লাপাড়া গ্রামের আব্দুল আজিজ মোল্লাকে বাড়ির পেছনে বাঁশবাগানে দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে পরদিন সদর থানায় একটি মামলা দায়ের করেন।


সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status