ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
আমু সম্পর্কে আপত্তিকর মন্তব্য, ছাত্রলীগ নেতা কারাগারে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 December, 2020, 10:05 PM

আমু সম্পর্কে আপত্তিকর মন্তব্য, ছাত্রলীগ নেতা কারাগারে

আমু সম্পর্কে আপত্তিকর মন্তব্য, ছাত্রলীগ নেতা কারাগারে

সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ও তার কন্যা সুমাইয়া হোসেনকে নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় জেলা ঝালকাঠি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাব্বীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ ডিসেম্বর) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শহরের সাধনার মোড় থেকে রাব্বীকে গ্রেপ্তার করা হয় ।

ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান মামলার উদ্ধৃতি দিয়ে জানান, শেখ রাব্বী তার ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জার দিয়ে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু ও তার কন্যা সুমাইয়া হোসেন সম্পর্কে গত ৫ ডিসেম্বর রাত ১২টা ২২ মিনিটের সময় আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। বিষয়টি ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী দেখতে পেয়ে বাদী এবং সাক্ষীদের জানায়।

ঘটনা জানতে পেরে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু সোমবার রাতে ঝালকাঠি থানায় এজাহার দায়ের করেন। থানা কর্তৃপক্ষ এজাহারটি ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬,২৯,৩১ ও ৩৫ ধারায় এফআইআর হিসেবে রেকর্ড করেন। মামলা রেকর্ডের কিছুক্ষণ পর রবিবার রাত নয়টার দিকে সাধনার মোড় থেকে মামলার তদন্ত কর্মকর্তা এস.আই হযরত আলী সাধনার মোড় থেকে রাব্বীকে গ্রেফতার করে।

সোমবার দুপুর ১২ টায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড চেয়ে শেখ রাব্বীকে আদালতে সোপর্দ করেন তদন্ত কর্মকর্তা। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ইমরানুর রহমান মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে রাব্বীকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status