ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টির মধ্যে তুমি একজন: মাওলানা স্বামীকে সানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 10:29 AM

সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টির মধ্যে তুমি একজন: মাওলানা স্বামীকে সানা

সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টির মধ্যে তুমি একজন: মাওলানা স্বামীকে সানা

বলিউড থেকে বিদায় নিয়ে এক মাওলানাকে বিয়ে করে আলোচিত সানা খান। বিয়ের পর তিনি কী কী করছেন তা শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার হানিমুনে গিয়েছেন কাশ্মীরে। পৃথিবীর এই স্বর্গ থেকে তিনি পোস্ট করেছেন একের পর এক ছবি।  

সানা খানের পাশাপাশি মাওলানা আনাস সাঈদও ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। কাশ্মীরের সৌন্দর্য দেখে অভিভূত আনাস বলেন, সৃষ্টিকর্তার কী অপূর্ব সৃষ্টি।

আনাস যখন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান, তার অপূর্ব সৃষ্টির জন্য, সেই সময় স্বামীর শেয়ার করা পোস্টে পাল্টা মন্তব্য করতে দেখা যায় সানাকে। এক সময়ের অভিনেত্রী বলেন, সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টির মধ্যে আনাস একজন। সেখানে ভালবাসাও প্রকাশ করতে দেখা যায় সানাকে।

সম্প্রতি বিনোদন জগৎ থেকে বিদায় নেন সানা খান। বলিউড থেকে বিদায় নিচ্ছেন বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানিয়ে দেন সানা। সেই সঙ্গে নিজের সমস্ত অ্যাকাউন্ট থেকে আগের ছবি ডিলিট করে দেন তিনি।

বলিউড থেকে বিদায় নেওয়ার কয়েকদিনের মধ্যেই গুজরাটের মাওলানা আনাস সাঈদকে বিয়ে করেন সানা খান। আল্লাহর ইচ্ছাতেই আনাসকে বিয়ে করেছেন বলেও জানান সানা খান। পাশাপাশি আনাসের সঙ্গে এ জন্মের পাশাপাশি ‘জান্নাতে’ গিয়েও তিনি থাকতে চান বলেও আশা প্রকাশ করেন।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status