ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
সাইফ-কারিনার বাড়িতে গোপন ক্যামেরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 10:24 AM
সর্বশেষ আপডেট: Friday, 11 December, 2020, 10:37 AM

সাইফ-কারিনার বাড়িতে গোপন ক্যামেরা

সাইফ-কারিনার বাড়িতে গোপন ক্যামেরা

পাপারাৎজি মহলে সাইফ-কারিনা এবং তাদের ছোট্ট নবাব তৈমুর বেশ জনপ্রিয়। তারা যেখানেই যান না কেন, সেখানেই পৌঁছে যায় পাপারাৎজির ক্যামেরা। তাদের ছবি ও ভিডিও লেন্সবন্দী করতে হুড়োহুড়ি পড়ে যায়। সাইফ-কারিনাকেও কখনও ক্যামেরার সামনে পোজ দিতে বিরক্ত হতে দেখা যায় না।

তবে বুধবার যা ঘটল, তাতে বিস্মিত হলেন সাইফ।
 
বুধবার করিনাকে নিয়ে বাড়িতে ঢোকার সময় সাইফের নজরে যা আসে, তাতে তিনি হতবাক। অভিনেতা খেয়াল করেন পাপারাৎজিরা তাদের ভিডিও নেওয়ার জন্য অ্যাপার্টমেন্টের গেটের নিচে গোপনে ক্যামেরা লুকিয়ে রেখেছেন।

হতবাক সাইফ জিজ্ঞাসা করেন, 'গেটের নিচে ক্যামেরা?' তবে কেউ কিছু বলার আগেই সাইফ ভিতরে ঢুকে যান। বেবোকেও কোনও প্রতিক্রিয়া না দেখিয়ে ভিতরে চলে যেতে দেখা যায়। পরে কারিনা ফের নিজের গাড়ি থেকে নামার সময় ক্যামেরাবন্দী হন।

খুব শীঘ্রই দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা। তা নিয়ে অনুরাগীদের মধ্যে উৎসাহের অন্ত নেই। পাপারাৎজিরাও সাইফ-কারিনার নানান মুহূর্ত লেন্সবন্দী করতে চান। সে কারণেই যে তারা এমনটা করেছেন, তা বলাই বাহুল্য।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status