ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বিয়ের ৪ দিন পরই বরের মৃত্যু, নববধূসহ করোনা আক্রান্ত ৯
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 10:53 AM

বিয়ের ৪ দিন পরই বরের মৃত্যু, নববধূসহ করোনা আক্রান্ত ৯

বিয়ের ৪ দিন পরই বরের মৃত্যু, নববধূসহ করোনা আক্রান্ত ৯

নানা আয়োজনে মাত্র ১০ দিন আগে বিয়ে হয়েছিল এক দম্পতির। তবে বিয়ের পরদিনই অসুস্থ হয়ে পড়েন বর। মৃত্যু হয় বিয়ের ৪ দিন পরই ৪ ডিসেম্বরে। এবার বরের মৃত্যুর পর ঐ বাড়ির নববধূসহ পরিবারের ৯ জনের করোনা ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জসরানা এলাকার নাগলা সাভন্তি গ্রামে।

ওই এলাকার প্রধান মেডিকেল অফিসার ডা. নীতা কুলশ্রেষ্ঠ বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিয়ের পর পরই বর অসুস্থ হয়ে পড়েন। গত ৪ ডিসেম্বর তিনি মারা যান। তবে পরীক্ষা না হওয়ায় ওই ব্যক্তি করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা জানা যায়নি।

ওই মেডিকেল অফিসার আরও জানান, পরীক্ষায় নববধূ, তার শাশুড়ি, ভগ্নিপতিসহ ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সবারই চিকিৎসা চলছে। তিনি বলেন, করোনা পরীক্ষার জন্য ওই গ্রামে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৩৬৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬৭ জন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status