ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
‘বাবু খাইছো’ নিয়ে হিরো আলমের বিরুদ্ধে মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 10:58 AM
সর্বশেষ আপডেট: Friday, 11 December, 2020, 11:22 AM

‘বাবু খাইছো’ নিয়ে হিরো আলমের বিরুদ্ধে মামলা

‘বাবু খাইছো’ নিয়ে হিরো আলমের বিরুদ্ধে মামলা

একটি মৌলিক গানের নাম, কথা, সুর চুরি ও বিকৃত করার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ঠুকে দিয়েছেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক মীর মাসুম।

যিনি সম্প্রতি তুমুল আলোচনায় আসেন ‘বাবু খাইছো’ নামের একটি গানচিত্র প্রকাশের মাধ্যমে। মীরের সুরে এটি লিখেছেন ও গেয়েছেন তারই ছোট ভাই ডিজে মারুফ। এটি ৫ সেপ্টেম্বর ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ হয়। এরপর ইউটিউব, ফেসবুক হয়ে তুমুল জনপ্রিয় ও ভাইরাল হয় গানটি। গানটির মাধ্যমে সাম্প্রতিক প্রেমিক-প্রেমিকাদের কিছু অসঙ্গতি বা কালচার মজার ছলে তুলে আনেন মীর ব্রাদার্স।

এদিকে মীর ব্রাদার্স প্রজেক্টের আলোচিত এই গানটির সূত্র ধরে সম্প্রতি হিরো আলমও একটি গান করার চেষ্টা করেন। মীর ব্রাদার্সের অভিযোগ, গানটির নাম, চুম্বক অংশ ও সুর হুবহু নকল করেছে হিরো আলম। তাই নয়, এই গানটি তৈরির মাধ্যমে মূল গান, শিল্পী ও শিল্পের মানহানি হয়েছে।

এই অভিযোগ তুলে রবিবার (৬ ডিসেম্বর) ডিজিটাল সুরক্ষা আইনের ২২-২৩-২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন মীর মাসুম।

জানা গেছে, মামলাটি তদন্তের জন্য আদালত সিআইডি’তে পাঠিয়েছেন।

মামলার বাদী মীর মাসুম বলেন, ‘আমি আমার সৃষ্টিকে চোখের সামনে চুরি ও বিকৃত হতে দেখলাম। তাই নয়, বিকৃত করে সেটা দিয়ে অর্থ উপার্জনও করছে বগুড়ার জোকার আলম। আমার গান প্রকাশের দুই মাসের মাথায় প্রকাশ্য দিবালোকে এই কাজগুলো হচ্ছে। এটাকে চুরি বলাও ঠিক হবে না, ডাকাতি বলতে হবে। আমি মনে করি, আমার সঙ্গে যে ঘটনাটি হয়েছে সেটি যে কোনও শিল্পীর জন্য অপমানের। আমি তারই বিচার চাই আইন ও রাষ্ট্রের কাছে। আশা করছি সুবিচার পাবো। এবং অন্যের সৃষ্টি নিয়ে এভাবে আর কেউ মজা করবে না।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status