ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ডিএনসিসির দুই কর্মচারী বরখাস্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 December, 2020, 9:55 PM

ডিএনসিসির দুই কর্মচারী বরখাস্ত

ডিএনসিসির দুই কর্মচারী বরখাস্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের দফতর থেকে দুই দালালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রহমান ও মোহাম্মদ সাব্বির আলম।

সোমবার (১৪ ডিসেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের একটি টিম তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে নগদ অর্থ, লাইসেন্স ও লাইসেন্স নবায়নের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

এদিকে গ্রেপ্তার দালালদের সঙ্গে যোগসাজশের প্রমাণ পাওয়ায় দুই কর্মচারীকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। তারা হলেন- ডিএসসিসির লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মো. সেলিম ও মো. দৌলত।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএসসিসির লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মো. সেলিম ও মো. দৌলতের দফতর থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে দুদক।

এ দুই কর্মচারীর সঙ্গে দালালদের যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে। এ জন্য তাদের তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
         
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status