ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মাশরাফির ৫ শিকারে ফাইনালে খুলনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 9:58 PM

মাশরাফির ৫ শিকারে ফাইনালে খুলনা

মাশরাফির ৫ শিকারে ফাইনালে খুলনা

প্রথম কোয়ালিফায়ারে গ্রুপপর্বের সেরা দু’দলের ফাইনালে ওঠার মুখোমুখি লড়াইয়ে চট্টগ্রামকে বিশাল ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন খুলনা।

সোমবার (১৪ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জহুরুল ইসলামের ঝড়ো ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ২১০ রানের বিশাল স্কোর দাঁড় করায় খুলনা। ২১১ রানের টার্গেটে খেলতে নেমে মাশরাফির আগুন ঝরা বোলিংয়ে ১৬৩ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম।

খুলনার ইনিংসে ৫১ বলে ৮০ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে দলের বিশাল স্কোর গড়তে অনবদ্য ভূমিকা পালন করেন জহুরুল ইসলাম। আর ৩৫ রানে ৫ উইকেট নিয়ে খুলনার জয়ের পথ সহজ করে দেন মাশরাফি বিন মুর্তজা। এ জয়ের ফলে ফাইনালে উঠে গেল মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন খুলনা। এর আগে গ্রুপপর্বে ৮ ম্যাচের সাতটিতেই জিতেছিল চট্টগ্রাম।     
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status