ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বেগমগঞ্জে হামলায় আহত ব্যক্তির মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 December, 2020, 10:11 PM

বেগমগঞ্জে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

বেগমগঞ্জে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে বিদ্যুতের খুঁটি বসানোর জায়গাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন পাটোয়ারী (৭৫) মারা গেছেন। ঘটনার পর থেকে আহত দেলোয়ার ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় আহত ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার। নিহত দেলোয়ার হোসেন পাটোয়ারী গাবুয়া এলাকার মুরাদুজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ীর পাশে বিদ্যুতের খুঁটি বসানোর জায়গা নিয়ে গত ২৩ নভেম্বর দেলোয়ার হোসেনের সাথে তার প্রতিবেশী নূর মোহাম্মদ তোতা, আরমান ও শাহেদসহ কয়েকজনের সাথে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় তারা দেলোয়ার হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দোলোয়ারকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়।

রোববার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান দেলোয়ার হোসেন।

ওসি কামরুজ্জামান সিকদার জানান, দেলোয়ার হোসেনকে মারধরের ঘটনায় তার ছেলে বাদী হয়ে গত ২৭ নভেম্বর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।    
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status