ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
দেশে আনুষ্ঠানিকভাবে আসলো আইফোন ১২ ও ১২ প্রো
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 December, 2020, 10:19 PM

আইফোন ১২ প্রো

আইফোন ১২ প্রো

বাংলাদেশের বাজারে অ্যাপল ইনকর্পোরেশনের আইফোন ১২ এবং ১২ প্রো নিয়ে আসলো এক্সিকিউটিভ মেশিনস। প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে আমেরিকান প্রতিষ্ঠানটির অনুমোদিত স্থানীয় পরিবেশক হিসেবে কাজ করছে।  
    
সোমবার এক বিবৃতিতে,আইফোন ১২ এবং ১২ প্রোর বাংলাদেশে চালুর বিষটি নিশ্চিত করেন এক্সিকিউটিভ মেশিনসের পরিচলন বিভাগের পরিচালক আবদুল মতিন।

গ্রাহকদের নতুন ফোনে স্বাগত জানাতে,আইফোনের পুরানো গ্রাহকদের জন্য ‘অদল বদল’ অফার ঘোষনা দিয়েছে স্থানীয় পরিবেশক।এই অফারের আওতায় পুরোনো আইফোন জমা দিয়ে আইফোন ১২ এবং ১২ প্রোর কিনতে বিশেষ ছাড় পাওয়া যাবে বলে জানানো হয়।

বাংলাদেশে ব্যবহৃত ভিসা এবং অ্যামেক্স কার্ডের মাধ্যমে কিনলে সুদহীন কিস্তি সুবিধা পাবেন গ্রাহক। পাশাপাশি ১ বছরের ওয়ারেন্টি দেয়া হবে এই আইফোনের ক্ষেত্রে।  

ওএলইডি প্রযুক্তির পর্দা নিয়ে আইফোন ১২ গ্রাহকদের মাল্টিমিডিয়া ব্যবহারে অনন্য অভিজ্ঞতা এনে দিবে। আইফোন ১২ তুলনায় ১২ প্রোতে ক্যামেরায় বেশি সুবিধা পাবেন গ্রাহক।  

দুটি ফোনের পর্দার মাপ ৬ দশমিক ১ ইঞ্চি এবং ২৫৩২  গুন  ১১৭০ পিক্সেলের ক্যমেরা রেজুলেশন নিয়ে ৪৬০ পিপিআই মাত্রায় ছবি তুলবে পণ্য দুটি। আইফোন ১২ প্রোতে তারহীন চার্জ দেয়ার সুবিধা নিয়ে এসেছে অ্যাপল।
 
আইফোন ১২ এর ৬৪ গিগাবাইট মেমোরির মূল্য ১,১৭,৯৯৯ টাকা। ১২৮ জিবি মেমরির ক্ষেত্রে ১,২৪,৯৯৯ টাকা এবং ২৫৬ গিগাবাইটের আইফোন ১২ পাওয়া যাবে ১,৩৬,৯৯৯ টাকায়।এছাড়া,১২৮ জিবি মেমরির আইফোন ১২প্রো এর মূল্য ১,৪৬,৯৯৯ টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status