ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ফসলের মাঠে 'বঙ্গবন্ধু-স্মৃতিসৌধ-নৌকা' আঁকলেন কৃষক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 December, 2020, 10:39 PM

ফসলের মাঠে 'বঙ্গবন্ধু-স্মৃতিসৌধ-নৌকা' আঁকলেন কৃষক

ফসলের মাঠে 'বঙ্গবন্ধু-স্মৃতিসৌধ-নৌকা' আঁকলেন কৃষক

ময়মনসিংহে নিজের চাষ করা ফসলের মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তুলে জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন এক কৃষক। স্মৃতিসৌধ, নৌকা, শাপলা ও মুজিব শতবর্ষও এঁকেছেন কৃষক আবদুল কাদির। অন্যরকম সৌন্দর্যময় এই ফসলের মাঠ দেখতে প্রতিদিন ভিড় করছে মানুষ।

সম্প্রতি আবদুল কাদির মুজিববর্ষ উপলক্ষে ঈশ্বরগঞ্জে নিজের জমিতে লাল শাক ও সরিষা ক্ষেতের মধ্যে এই প্রতিকৃতি আঁকেন। শহীদ বৃদ্ধিজীবী দিবস উপলক্ষে তা আলোচনায় এসেেছে।

ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়া খালবলা গ্রামের তারা মিয়ার ছেলে আব্দুল কাদির গতবছরও প্রতিকৃতি এঁকেছিলেন। স্ত্রীর প্রতি ভালোবাসায় ফসলের মাঠকে ‘ভালোবাসার জমিন’ বানিয়েছিলেন তখন।

জানা গেছে, গত ১ ডিসেম্বর নিজের ৩৩ শতক জমিতে পাড়া খালবলা বন্ধু মহল ক্লাবের সদস্যদের নিয়ে আব্দুল কাদির এঁকেছেন বঙ্গবন্ধু, স্মৃতিসৌধ আর নৌকার এমন অনন্য শিল্পকর্ম। দিন যত যাচ্ছে, চারা বড় হওয়ার সঙ্গে চিত্রটিও ফুটে উঠছে আরও।

কৃষক আব্দুল কাদির বলেন, বছরের অন্য সময় জমি চাষ করে আর্থিক লাভবান হই। এ সময়টায় জাতির পিতার চেতনা সবার মধ্যে ছড়িয়ে দিতে ভিন্ন কিছু করেছি। এটি করে ফসল দিয়ে তার আর্থিক লাভ না হলেও মানসিক তৃপ্তি রয়েছে বলে জানান তিনি।

পাড়া খালবলা বন্ধু মহল ক্লাবের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম সোহেল বলেন, মুজিববর্ষে বঙ্গবন্ধুর চেতনা আগামী প্রজন্মরে মধ্যে ছড়িয়ে দিতে এটি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, কৃষক আব্দুল কাদির বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ফসলের মাঠে। তিনি আর্থিক লাভবান না হলেও দূর-দূরান্ত থেকে লোকজনের শৈল্পিক কাজটি দেখতে আসার মধ্যে তৃপ্তি পাচ্ছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status