ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 21 December, 2020, 9:49 PM

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

রাজশাহীতে মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য।

সোমবার (২১ ডিসেম্বর) পৌনে ২টায় রাজশাহী নগরের খড়খড়ি বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানার সহকারী উপরিদর্শক (এএসআই) আবদুল সবুর (৩১) ও কনস্টেবল শাহানুর আলম (৩২)। সবুর হাতে ও পায়ে আঘাত পেয়েছেন, আর শাহানুরের গাল (মুখের অংশবিশেষ) কেটে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।

পুলিশ সূত্রে জানা যায়, নগরের খড়খড়ি বাইপাস এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে মাদক সেবনকারী ও ব্যবসায়ীরা অবস্থান করছিলেন। খবর পেয়ে চন্দ্রিমা থানা-পুলিশের একটি দল বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। অভিযানের সময় পরিত্যক্ত বাড়িতে আগে এএসআই সবুর ও কনস্টেবল শাহানুর প্রবেশ করেন। এ সময় পাঁচ থেকে ছয়জন পুলিশের ওপর লাঠি নিয়ে হামলা চালান। একপর্যায়ে পুলিশের অন্য সদস্যরাও সেখানে পৌঁছালে তারা পালিয়ে যান। তবে পুলিশ মাদক মামলার আসামি মতিনকে আটক করেছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ঘরের দেওয়ালে লেগে মতিনের মাথা ফেটে যায়। তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির বলেন, মাদক মামলার আসামি মতিনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status