ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বেঁদে পল্লীর শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 9:32 AM

বেঁদে পল্লীর শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

বেঁদে পল্লীর শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

‌‘স্যার আল্লাহ আপনার অনেক ভালো করুক, আপনার জন্য মন থেকে দোয়া করি। এই শীতে আমাদের কেউ খবর নেয়নি, আপনি যে শীতের রাতে আমাদের এখানে এসেছেন তাতে আমরা মহাখুশি।’

এভাবেই মনের অভিব্যক্তগুলো প্রকাশ করছিলেন বেঁদে পল্লীর বাসিন্দা জুতি বেগম, মো. ইব্রাহিম মিয়ার মতো আরো অনেকে।

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার সুলতানপুর এলাকার বেঁদে পল্লী এবং বিভিন্ন এলাকায় ভাসমান ও ছিন্নমূল অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করেন সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া। সোমবার রাতে শীতার্থদের শরীরে কম্বল জড়িয়ে দেন তিনি।

এ সময় তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে শীতার্তরা ইউএনওর প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া জানান, দিনের বেলা দাফতরিক কাজ শেষে গত চার-পাঁচ দিন ধরেই রাতের বেলা তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা কম্বল নিয়ে যাচ্ছেন সদর উপজেলার বিভিন্ন ইউপির প্রত্যন্ত এলাকায়। শীতার্তদের গায়ে জড়িয়ে দিচ্ছেন এই কম্বল। যাতে করে কোনো অসহায় দুস্থ মানুষ এই শীতে কষ্ট না করেন। সোমবার রাতে সুলতানপুর এলাকার বেঁদে পল্লী এবং বিভিন্ন এলাকায় ভাসমান ও ছিন্নমূল অসহায়দের মধ্যে ৯০ টি কম্বল বিতরণ করা হয়।

তিনি বলেন, এরইমধ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামে ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো কম্বল বিতরণ করা হবে।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status