ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
অনুমতি না নিয়েই গাছ বিক্রি, ফেঁসে গেলেন ইউপি চেয়ারম্যান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 9:41 AM

অনুমতি না নিয়েই গাছ বিক্রি, ফেঁসে গেলেন ইউপি চেয়ারম্যান

অনুমতি না নিয়েই গাছ বিক্রি, ফেঁসে গেলেন ইউপি চেয়ারম্যান

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে প্রশাসনের অনুমতি না নিয়ে গোপনে ইউনিয়ন পরিষদের গাছ বিক্রি করে ফেঁসে গেলেন চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম।

সোমবার বিকেলে ইউপি চেয়ারম্যানের বিক্রিত গাছটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদ্রা এলাকার একটি স’মিল থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে দৌলতপুর ইউএনও ইমরুল হাসান বলেন, উপজেলার চরমিরপুর ইউনিয়নের পরিষদ চত্বরে বজ্রপাতে অর্ধমৃত একটি সেগুন গাছ ছিল। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করে লিখিত বা মৌখিক কোনো প্রকার অনুমতি না নিয়েই গত ৯ ডিসেম্বর ওই গাছটি বিক্রি করে দেন।

পরে কাঠ ব্যবসায়ী কহিনুর ইসলাম গাছিটি কেটে নিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে সোমবার নাগরপুর উপজেলার ভাদ্রা রহিমের স’ মিল থেকে ২০ ঘনফুট ওই গাছ গুড়ি উদ্ধার করা হয়। এ ব্যাপারে দৌলতপুর উপজেলা বন কর্মকর্তা মহসিন হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানান ইউএনও।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, দুই বছর আগে পরিষদের সামনে বজ্রপাতে একটি সেগুন গাছ মরে যায়। পরে উপজেলা বন কর্মকর্তা ও ইউএনও’র কাছে মৌখিক অনুমতি নিয়ে গাছটি কাটা হয় এবং ৮০ হাজার টাকায় কাঠ ব্যবসায়ী কহিনুর ইসলামের নিকট গাছটি বিক্রি করা হয়।

তবে গাছ বিক্রির সবগুলো টাকা হাতে না পাওয়ায় সরকারি কোষাগারে কোনো টাকা জমা দেয়া হয়নি। মামলা হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন ইউএনওকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন বলে মন্তব্য করেন চেয়ারম্যান শফিকুল ইসলাম।

দৌলতপুর থানার ওসি রেজাউল করিম জানান, ইউনিয়ন পরিষদের গাছ বিক্রি করার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status