ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মাদক ব্যবসায়ীকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, এসআইসহ আহত ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 9:50 AM

মাদক ব্যবসায়ীকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, এসআইসহ আহত ৪

মাদক ব্যবসায়ীকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, এসআইসহ আহত ৪

কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হামলায় এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার উপজেলার গৌরীপুর বাজারে শীর্ষ মাদক ব্যবসায়ী দ্বীন ইসলামকে আটক করার সময় এ হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর হামলাকারী শাহ আলমসহ দুইজনকে আটক করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌরীপুর বাজার ও জিংলাতুলি ইউনিয়নের শীর্ষ মাদক ব্যবসায়ী দ্বীন ইসলাম ও শুক্কুর আলীকে গ্রেফতারের জন্য পুলিশ বাজারের লক্ষ্মীপুর রোডে অবস্থান নেয়। পুলিশ সদস্যরা কৌশলে দ্বীন ইসলামসহ তারেক নামে দুইজনকে মাদকসহ আটক করে।

আটকের পর শাহ আলমসহ অন্যান্য মাদক ব্যবসায়ী ও তাদের স্বজনরা সংঘবদ্ধ হয়ে আটকদের ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়। এতে আটক দ্বীন ইসলাম পালিয়ে যান। হামলায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাজিব কুমার সাহা, নায়েক সোহেল ও কনস্টেবল রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, পুলিশের উপর হামলাকারী শাহ আলম জিংলাতুলি ইউনিয়নের গোপচর গ্রামের বজলু মিয়ার ছেলে। তার নামে তিতাস ও দাউদকান্দি থানায় হত্যাসহ আটটি মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটকদের থেকে পাওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status