ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
গরম পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিলো স্বামী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 10:54 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 22 December, 2020, 10:56 AM

গরম পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিলো স্বামী

গরম পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিলো স্বামী

যৌতুকের টাকার জন্য গরম পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিয়েছে স্বামী। এ ঘটনায় ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউপির আব্দা গ্রামের সঞ্জিত কান্তি নাগের সঙ্গে চার বছর আগে অনামিকা দেবের বিয়ে হয়। এর কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় স্ত্রীকে অত্যাচার করতো সুজিত।

রোববার সকালে স্ত্রীকে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা এনে দেয়ার জন্য চাপ দেয় স্বামী। টাকা আনতে অপারগতা জানালে অনামিকাকে নির্যাতন করে শরীরে গরম পানি ঢেলে দেয়। এতে অনামিকার শরীরের কিছু অংশ ঝলসে যায়। এ ঘটনায় ভুক্তভোগী অনামিকা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, এ ব্যাপারে একটি অভিযোগ থানায় এসেছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সল জামান জানান, গৃহবধূ অনামিকা দেবকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পাদনায়: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status