ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 12:46 PM

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

সোমবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউপির লাথোরঘোনার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি থ্রি কোয়ার্টার ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে না পারলেও তিনি রোহিঙ্গা বলে ধারণা করছে র‌্যাব।

কক্সবাজার র‌্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ এএসপি শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে লোথোরঘোনা পাহাড়ে যায় র‌্যাবের একটি টিম। অবস্থান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘনাস্থলে তল্লাশি চালিয়ে ইয়াবা, অস্ত্র ও একজনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, গুলিবিদ্ধ মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজারে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
 
এদিকে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে চলতি বছরের নভেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে ২২০ জনের মৃত্যু হয়েছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status