ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সীমান্তে এবার বাংলাদেশি নারীকে গুলি করে হত্যা করলো বিএসএফ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 12:53 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 22 December, 2020, 12:56 PM

সীমান্তে এবার বাংলাদেশি নারীকে গুলি করে হত্যা করলো বিএসএফ

সীমান্তে এবার বাংলাদেশি নারীকে গুলি করে হত্যা করলো বিএসএফ

সীমান্তে এবার বাংলাদেশি এক নারীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার দুপুরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পাকুড়িয়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে বিএসএফের গুলিতে জাহিদুল ইসলাম নামের এক যুবক নিহত হন।

বিএসএফ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নদীয়ার পাকুড়িয়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় কাঁটাতার কেটে ভারতের ঢোকার চেষ্টা করছিল বেশ কয়েক জন। বিষয়টি নজরে আসার পর বিএসএফ শূন্যে গুলি চালিয়ে তাদের সতর্ক করে।

কিন্তু এরপরও তাদের নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি চালায় বিএসএফ। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গুলিবিদ্ধ অবস্থায় এক নারী পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে বগুলা হাসপাতাল ও পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিএসএফ জানিয়েছে, নিহত নারীর নাম সাহরন হালদার (৪৫)। তিনি বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা।

এ ঘটনায় হাঁসখালী থানায় বিএসএফের পক্ষ থেকে একটি এফআইআর নথিভুক্ত করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।  


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status