ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পিরোজপুরে যুবদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলা: আহত ৪০
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 5:38 PM

পিরোজপুরে যুবদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলা: আহত ৪০

পিরোজপুরে যুবদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলা: আহত ৪০

পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবদলের কর্মীসভায় হামলার ঘটনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল জানান, দলীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের পাশে মঙ্গলবার তার বাড়িতে যুবদলের কর্মীসভার আয়োজন করেন। এতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোনায়েম মুন্না, বরিশাল বিভাগীয় যুবদলের সহ-সভাপতি আক্তারুজ্জামান শামীম এবং কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

সকাল ১১ টার দিকে মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ এর শতাধিক অনুসারীরা তাদের উপর লাঠিসোটা ও লোহার পাইপ নিয়ে হামলা করে। এ সময় তাদের উপর ইটপাটকেল ছোঁড়ে হামলাকারীরা। এতে রুহুল আমীন দুলাল, মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন ফরাজীসহ তাদের অনেক নেতাকর্মী আহত হয়। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের সামনে স্থাপন করা প্রতিকৃতিতে ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদ করায় তাদের উপর ইটপাটকেল ছুঁড়তে শুরু করে বিএনপির লোকজন। এতে তাদের তিন থেকে চারজন আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, বর্তমানে মঠবাড়িয়ার পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status