ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ধর্ষণ মামলার আসামিকে অপহরণ, ফেলে গেল বস্তাবন্দি লাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 6:52 PM

ধর্ষণ মামলার আসামিকে অপহরণ, ফেলে গেল বস্তাবন্দি লাশ

ধর্ষণ মামলার আসামিকে অপহরণ, ফেলে গেল বস্তাবন্দি লাশ

শিমুল মিয়া (২৮) নামের ধর্ষণ মামলার এক আসামিকে বগুড়া থেকে অপহরণের পর হত্যা করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া বাজার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিমুল মিয়া বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের মোন্নাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সোমবার শিমুল মিয়া ধর্ষণ মামলার হাজিরা দিতে বগুড়ার আদালতে যান। আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে তাকে মাইক্রোযোগে অপহরণ করে দুর্বৃত্তরা। পরবর্তীতে শিমুলকে হত্যার পর গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের আলীপুর নামক এলাকায় বস্তাবন্দি লাশ ফেলে রেখে যায় তারা। পথচারীরা রাস্তার পাশে বস্তাবন্দি লাশটি দেখতে পেয়ে উদ্ধার করে ফুলপুকুরিয়া বাজারে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ফুলপুকুরিয়া বাজার থেকে লাশ উদ্ধার করে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় সোমবার রাতেই শিবগঞ্জ উপজেলার বিহার ইউপি সদস্য ও নিহতের ভাই রায়হান মিয়া বাদী হয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম সহ ১৩জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিমুলকে অপহরণের পর হত্যা করে লাশ ফেলে রেখে যাওয়া হয়। তার একটি পা ভাঙা এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। ওই  ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনসহ আসামি গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status