ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
লালমনিরহাটে অবৈধ্য ইটভাটার এক লাখ টাকা জরিমানা
শাহিনুর ইসলাম প্রান্ত
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 8:31 PM

লালমনিরহাটে অবৈধ্য ইটভাটার এক লাখ টাকা জরিমানা

লালমনিরহাটে অবৈধ্য ইটভাটার এক লাখ টাকা জরিমানা

লালমনিরহাট আদিতমারী উপজেলায় ফসলি জমিতে গড়ে উঠা অবৈধ্য ইটভাটার বন্ধ করে দিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার(২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সারপুকুর ইউনিয়নের বিষার দোলায় সান টু ইটভাটা বন্ধ করে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার সারপুকুর ইউনিয়নের বিষার দোলায় ফসলির জমির উপর অনুমোদনহীন ভাবে সান টু নামে একটি ইটভাটা গড়ে তুলেন এন্তাজ আলী।  অবৈধ এ ইটভাটা বন্ধ করতে স্থানীয় কৃষকরা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে জেলা প্রশাসক আবু জাফরের নির্দেশে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন পুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় ইটভাটা মালিক বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা আদায় করে বৈধ কাগজপত্র প্রদর্শন না করা পর্যন্ত ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দেন।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status