|
হরিনাকুন্ডেু ১ সপ্তাহে ৭ জনের মৃত্যু
শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ;
|
|
হরিনাকুন্ডেু ১ সপ্তাহে ৭ জনের মৃত্যু বুধবার রাত ন’টায় উপজেলার ভায়না ইউনিয়নের রহিমপুর স্কুল পাড়ার মৃত আনসার আলী মন্ডলের পুত্র আব্দুস সাত্তার (৭২) করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করে। মৃতের লাশের পাশে সারারাত ধরে করোনা আক্রান্ত অসহায় স্ত্রী ছাড়া আর কেউ অবস্থান করেনি বলে অসুস্থ স্ত্রী জানান। প্রতিবেশী কিংবা অন্য কেউ মৃতের বাড়িতে এসে সামান্যতম সহানুভূতিও দেখায়নি। এদিন ইসলামিক ফাউন্ডেশনের দাফন কমিটি মৃতের বাড়ি পৌঁছে মরদেহের গোসল, কাফন, জানাজা ও দাফনসহ যাবতীয় কাজের ব্যবস্থা করেন বলে উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মঈন উদ্দীন আহমেদ নতুন সময়কে জানান। এসময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ও থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, আব্দুস সাত্তারের মরদেহের দাফনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। এদিকে রঘুনাথপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত মনজুদ মিয়ার পুত্র হাজী মনিরুজ্জামান মিয়া (৯২) করোনা আক্রান্ত হয়ে দুপুর দুইটায় নিজ বাড়িতে মৃত্যুবরন করেন। সন্ধ্যা ৬টায় উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সার্বিক সহযোগিতার ইসলামিক ফাউন্ডশন উপজেলা দাফন কমিটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করে। এ ব্যাপারে উপজেলাতে কোভিড নিয়ন্ত্রণে করোনা আক্রান্ত ব্যক্তির বাধ্যতামূলক চিকিৎসা সেবা গ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ জনপ্রতিনিধিবৃন্দের কার্যকর ভূমিকা রাখা জরুরী বলে সচেতন নাগরিক মহল প্রত্যাশা ব্যক্ত করছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
