|
ট্যাসলকের কপিরাইট সনদ
নতুন সময় ডেস্ক
|
![]() ট্যাসলকের কপিরাইট সনদ বাংলাদেশ কপিরাইট অফিসের অফিসিয়াল ফেসবুকে পেজে এক পোস্টের মাধ্যমে ট্যাসলকের কপিরাইট সনদ প্রাপ্তির বিষয়টি উল্লেখ করা হয়। এ নিয়ে রাদবী রেজা বলেন, যানবাহনের নিরাপত্তার জন্য এক অনন্য ও ব্যতিক্রমধর্মী উদ্ভাবন। এই লকটি সম্পূর্ণ অটোমেটেড সেন্সর সিস্টেমে পরিচালিত। ফলে ডিভাইসটি বাহন থেকে বিচ্ছিন্ন করা হলেও বাহনটি স্টার্ট হবে না। ডিভাইসটি ব্যবহারের জন্য কোন নেটওয়ার্কের প্রয়োজন হয় না। ফলে মাসিক কোন চার্জও দিতে হয় না। এতে লাইভ ট্র্যাকিংয়ের ব্যবস্থা রয়েছে এবং বিশ্বের যেকোন স্থান থেকে ট্রান্সপোর্টটিকে বন্ধ করে দেয়া যায়। জানা যায়, ২০১৬ সাল থেকে গাড়ি ও বাইকের নিরাপত্তা নিশ্চিতে সিকিউরিটি ডিভাইস নিয়ে কাজ করছেন রেজা। এখন পর্যন্ত প্রায় ১৪ ধরনের সিকিউরিটি ডিভাইস বাজারে এনেছে ট্যাসলক। এর সবগুলোই রাদবী রেজার উদ্ভাবন অথবা ডেভেলপ করা। এরজন্য রেজার রয়েছে নিজস্ব রিসার্ভ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যবস্থা। শেষ তিনটি মডেলের পেটেন্ট ও করা আছে রেজার। এছাড়াও ট্যাসলক নামের ট্রেডমার্ক ও কপিরাইটও করা আছে তার।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
