ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ভাইয়ের সামনে থেকে বোনকে তুলে নিয়ে যৌন নিপীড়ন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 June, 2021, 12:05 PM

ভাইয়ের সামনে থেকে বোনকে তুলে নিয়ে যৌন নিপীড়ন

ভাইয়ের সামনে থেকে বোনকে তুলে নিয়ে যৌন নিপীড়ন

ফেনীর দাগনভূঞা বাজারে পুলিশ পরিচয়ে বড় ভাইয়ের সামনে থেকে ছোট বোনকে তুলে নিয়ে যৌন নির্যাতনের ঘটনায় তিন বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ইমামুল হক মিরাজ (২০), শান্ত (২৮) ও মিরাজ মাহমুদ নিরবকে (২০) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ।

গ্রেপ্তারকৃত ইমামুল হক মিরাজ দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর গ্রামের নেওয়াজ মেম্বার বাড়ির জসিম উদ্দিনের ছেলে, শান্ত উপজেলার ইয়ারপুর গ্রামের সাতবাড়ির মোহাম্মদ হানিফের ছেলে, মিরাজ মাহমুদ নিরব উত্তর করিমপুর গ্রামের হাজী জমাদ্দর বাড়ির রহিমুল্লাহ ছেলে।

মামলার বিবরণে জানা যায়, দাগনভূঞা আজিজিয়া মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ভুক্তভোগী ওই কিশোরী ও তার ভাই বুধবার সন্ধ্যায় দাগনভূঞা বাজারে কেনাকাটা করার জন্য যান। তারা কাঁচা বাজার শেষ করে বসুরহাট রোড সস্তা বাজারের ভিতরে কেনাকাটা করেন। পরে কেনাকাটা শেষে তারা মার্কেট থেকে বেরিয়ে পার্শ্ববর্তী একটি খাবারের দোকানে নাস্তা করেন। এসময় বখাটে ইমামুল হক মিরাজ ওই কিশোরী ও তার ভাইকে প্রেমিক-প্রেমিকা আখ্যা দিয়ে আটক করে। ভুক্তভোগীরা নিজেদেরকে ভাই-বোন বলার পরেও বখাটে মিরাজ এটি মানতে রাজি হয়নি। পরে ওই কিশোরী তার মায়ের সাথে মিরাজকে কথা বলিয়ে দিলেও মিরাজ বিশ্বাস করতে রাজি হয়নি। এসময় বখাটে মিরাজ তার সহযোগী বন্ধুদেরকে মুঠোফোনে খবর দিয়ে ডাকবাংলা রোডে ডেকে আনে।

তার বন্ধু শান্ত ও মিরাজ মাহমুদ নিরব সেখানে আসার পর নিজেদেরকে পুলিশ সদস্য দাবি করে।

একপর্যায়ে ওই কিশোরী ও তার ভাইকে আলাদা করে বখাটেরা ফের জিজ্ঞাসাবাদ করে। এসময় তারা ওই কিশোরীর ওপর যৌন নির্যাতন চালায়। পরবর্তীতে তাকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে বখাটেরা কিশোরী ও তার ভাইকে পৃথক রিকশায় তুলে দিয়ে কিশোরীকে ইকবাল কলেজ রোড এলাকায় নিয়ে যায়। পরে গজারিয়া সংযোগ সড়কের নির্জন স্থানে কিশোরীকে ফের যৌন নিপীড়ন চালানো হয়। ঘটনাটি জানাজানি হলে রাত দশটার দিকে ওই কিশোরীকে মোটরসাইকেলযোগে বখাটেরা বাসায় পৌঁছে দেয়। এসময় মোটরসাইকেলে কিশোরীকে আরেক দফা যৌন নির্যাতন চালানো হয়।

এঘটনায় বৃহস্পতিবার দুপুরে কিশোরীর মা মারজাহান আক্তার বাদী হয়ে বখাটে ইমামুল হক মিরাজ, শান্ত, মিরাজ মাহমুদ নিরব, তুহিন ও জনি চন্দ্র দে’র নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

আসামি তুহিন (২১) আজিজ ফাজিলপুর গ্রামের মোহাম্মদ একরামের ছেলে ও জনি চন্দ্র দে (২১) আজিজ ফাজিলপুর গ্রামের সুকমল চন্দ্র দে’র ছেলে। স্থানীয়রা জানান, এসব বখাটে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। তারা প্রতিনিয়ত এলাকায় মেয়েদের যৌন নিপীড়ন করে চলেছে।

দাগনভূঞা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ আরও জানান, ওই ঘটনায় জড়িত প্রধান তিন আসামিকে পুলিশ গ্রেপ্তার করছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এছাড়া এজাহার নামীয় অপর দুই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status