ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মায়ামিতে বহুতল ভবন ধস, একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৯৯
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 June, 2021, 12:07 PM

মায়ামিতে বহুতল ভবন ধস, একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৯৯

মায়ামিতে বহুতল ভবন ধস, একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৯৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে সার্ফসাইড শহরে একটি  বহুতল ভবনের একাংশ ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও নিখোঁজ রয়েছেন ৯৯ জন।

মিয়ামি পুলিশের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুন) ভোরে দক্ষিণ ফ্লোরিডা শহরের সার্ফসাইডে মিয়ামি বিচের পাশে ১২তলা ভবনটি আকস্মিকভাবে ভেঙে পড়ে। ভবনটির ১৩০টি ইউনিটের প্রায় অর্ধেক ধসে পড়েছে। মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েল লেভিন কাভা জানান, ভবনটিতে ১০২ জন মানুষ ছিল। এখন পর্যন্ত ৯৯ জন নিখোঁজ রয়েছেন। ভবনটি ধসের সময় তার ভেতরে ঠিক কতজন ছিলেন তা এখনও জানা যায়নি।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপে জীবিতদের সন্ধানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

সার্ফসাইডের কমিশনার টার্লস কেসল্ বলেন, আংশিক ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও মানুষকে উদ্ধার করার আশা করছেন তারা।
ভবন ধসের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমি ফ্লোরিডার জনগণকে বলতে চাই, তাদের যা সাহায্য প্রয়োজন, সরকার তা দেবে। আমরা অপেক্ষায় আছি। সাহায্য চাইলেই আমরা সেখানে যাব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status