ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
খুলনার তিন হাসপাতালে আরো ৯ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 June, 2021, 12:08 PM

খুলনার তিন হাসপাতালে আরো ৯ জনের মৃত্যু

খুলনার তিন হাসপাতালে আরো ৯ জনের মৃত্যু

খুলনার পৃথক তিনটি হাসপাতালে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ৯ জনের মধ্যে খুলনা করোনা হাসপাতালে ছয়জন, গাজী মেডিকেল হাসপাতালে দুইজন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায় এবং একজন উপসর্গে মারা গেছেন।

এ ছাড়া ১৩০ শয্যার করোনা হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৫৪ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেডজোনে ৯৬ জন, ইয়ালোজোনে ২৩ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার রূপসা উপজেলার সরদার মনিরুল (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৯ জন। এর মধ্যে ৩০ জন পুরুষ ও ৩৯ জন নারী রয়েছেন।

গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর সোনাডাঙ্গা এলাকার শাহানা জামান ও পিরোজপুর সদরের রহিমা (৮০)।

তিনি আরো জানান, হাসপাতালে ৯৪ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে আইসিইউতে ৯ জন এবং এইচডিইউতে সাতজন চিকিৎসাধীন রয়েছে। ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৯ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। এ ছাড়া হাসপাতালের আরটিপিসিআর মেশিনে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে বৃহস্পতিবার রাতে ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১৪ জন, যশোরে ছয়জন, সাতক্ষীরায় দুইজন এবং গোপালগঞ্জ জেলার একজন রয়েছেন। মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status