শিশুর সঙ্গে যৌন কেলেঙ্কারি, এভার্টনের ফুটবলার গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 July, 2021, 8:41 PM
শিশুর সঙ্গে যৌন কেলেঙ্কারি, এভার্টনের ফুটবলার গ্রেফতার
শিশুর সঙ্গে যৌন কেলেঙ্কারির অভিযোগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভার্টনের সহ-অধিনায়ক গিলফি সিগার্ডসনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ ওঠার পর ক্লাব থেকেও ফুটবলারটিকে বহিষ্কার করা হয়েছে। মামলার তদন্ত চালাচ্ছে পুলিশ।
এ বিষয়ে এভার্টন ফুটবল ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘ক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট কমকর্তাদের তদন্তে সবরকম সহযোগিতা করা হবে। তবে এখন আর এর চেয়ে বেশি কোন তথ্য ক্লাবের পক্ষ থেকে দেয়া সম্ভব নয়’।
২০১৭-১৮ মৌসুমে সোয়ানসি থেকে এভার্টনে যোগ দেন আইসল্যান্ডের এই তারকা ফুটবলার। গত মৌসুমে খুব বেশি ম্যাচে প্রথম একাদশে না থাকলেও প্রিমিয়ার লিগে মোট ছয়টি গোল করেন। সঙ্গে পাঁচটি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।
যদিও সিগার্ডসনের স্ত্রী আলেকজান্দ্রা আইভার্সডোত্তির বলেন, জিলফি পুলিশের দ্বারা গ্রেফতারও হননি, ক্লাব কর্তৃক বহিষ্কারও হননি। এগুলো ভুয়া সংবাদ। এমনকি কোনো শিশুর সঙ্গে যৌন কেলেঙ্কারির সঙ্গেও জড়াননি।
বর্তমানে এভার্টন নিজেদের প্রাক-মৌসুম প্রস্তুতি কাজে ব্যস্ত। ১৪ অগস্ট প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিরুদ্ধে তারা প্রথম ম্যাচে মাঠে নামবে। তবে তার আগে এই ঘটনার ফলে নতুন ম্যানেজার রাফায়েল বেনিতেজের সামনে এক বিরাট বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।