ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
খেলতে খেলতে ছোট বোনকে কুপিয়ে মেরেই ফেললেন বড় বোন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 July, 2021, 8:40 PM

খেলতে খেলতে ছোট বোনকে কুপিয়ে মেরেই ফেললেন বড় বোন

খেলতে খেলতে ছোট বোনকে কুপিয়ে মেরেই ফেললেন বড় বোন

হবিগঞ্জে বড় বোনের দায়ের কোপে ১৫ বছর বয়সী ছোট বোন রুমানা আক্তার নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় বোনকে আটক করেছে পুলিশ।

নিহত রুমানা সদর উপজেলার পইল গড়েরপাড় গ্রামের আব্দুল গফুরের মেয়ে ও পইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। আটকের নাম শাবানা আক্তার। তিনি মানসিক ভারসাম্যহীন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, সোমবার সকালে ঘরে খেলা করছিলেন শাবানা ও রুমানা। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে দুই বোনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দা দিয়ে ছোট বোন রুমানাকে কুপিয়ে জখম করেন শাবানা।

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসকরা সিলেটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে রুমানা মারা যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status