পর্নোগ্রাফিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউডের জনপ্রিয় নায়িকা শিল্পা শেঠির স্বামী, বিশিষ্ট ব্যবসায়ী রাজ কুন্দ্রা। সোমবার মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করে বলেছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ তারা হাতে পেয়েছে। মঙ্গলবার রাজকে ৪ দিনের জেল হেফাজতেও পাঠানো হয়।
এদিকে, সোমবার রাজ কুন্দ্রা গ্রেপ্তারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তার পুরনো দুটি টুইট। যার একটিতে রাজের মন্তব্য ছিল “রাজনীতিবিদরাই পর্নো ফিল্ম দেখেন।” আর শিল্পার স্বামীর সেই অতীত মন্তব্যকে ঘিরেই তোলপাড় নেটদুনিয়া থেকে বলিউড পাড়া।
কি ছিল ওই টুইট দুটিতে?
২০১২ সালের ২৯ মার্চ রাজ কুন্দ্রা একটি টুইট করেন। যেখানে রাজ স্পষ্ট প্রশ্ন তুলেছিলেন, “আচ্ছা, তাহলে পর্নো বনাম যৌনবৃত্তি নিয়ে কথা বলা যাক। পর্নো ছবিতে অভিনয় আর যৌনবৃত্তি আলাদা কোথায়? ক্যামেরার সামনে পর্নো ছবিতে কাজ করার জন্য টাকা দেওয়া বৈধ কেন?”
পরের টুইট ২০১২ সালের ৩রা মে যেটি আরও মারাত্মক। রাজের মন্তব্য, “অভিনেতারা ক্রিকেট খেলছেন, ক্রিকেটাররা রাজনীতি করছেন, রাজনীতিবিদরা পর্নো দেখছেন আর পর্নস্টাররা অভিনেতা হয়ে যাচ্ছেন